ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ, জরিমানা

কুড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার দায়ে গুদামের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সহায়তায় পরিবেশ অধিদপ্তর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘন করে সদর উপজেলার কেতার মোড় সংলগ্ন একটি গুদামে পলিথিন মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে গুদাম মালিককে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। জব্দকৃত পলিথিনগুলো সরকারি নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ, জরিমানা

আপডেট সময় : ০৮:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬