ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১, ভারতে মাদক কিনতে গিয়েছিল আসামি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়ের চেষ্টাকালে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার সংলগ্ন সীমান্তগামী একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার মিয়া পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে আনোয়ার মিয়াকে আটক করা হয় এবং তার কাছে থাকা ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার স্বীকার করেছেন যে, তিনি এই জাল নোটগুলো ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের পাশে বসবাসরত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। ঘটনার রাতেও তিনি কাঁটাতারের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও জানান, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা মূলত ঠগ প্রকৃতির। এরা অধিক মুনাফার লোভে ভারতীয় মাদক ব্যবসায়ীদের কাছে জাল নোট চালিয়ে নিজেরাও প্রতারণা করার চেষ্টা করে। সীমান্ত অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১, ভারতে মাদক কিনতে গিয়েছিল আসামি

আপডেট সময় : ০৬:৪৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬