কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী নয়াগ্রাম এলাকায় এক তরুণীর অনশনের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গার্মেন্টসে কাজ করে উপার্জিত অর্থে দীর্ঘদিন প্রেমিকের পড়াশোনা ও ব্যক্তিগত খরচ বহন করেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী। পরে তারা গোপনে বিয়ে করেন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
বিচ্ছেদের পর নিজের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে তিনি প্রাক্তন স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ ঘটনার বিস্তারিত তথ্য, উভয় পক্ষের বক্তব্য এবং প্রশাসনের অবস্থান এখনো জানা যায়নি।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















