ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ আগস্ট বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য শংকরী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শুভ্রতা রায়।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদের স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মালা দেব, সাংস্কৃতিক সম্পাদক জুলিয়া জুলকারনাইন এবং শিক্ষার্থী দিথী আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশুদের প্রতি নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে জোরালো সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাহানুর রহমান খোকন, রোকনুজ্জামান মানু ও নুরনবী মিয়াসহ মহিলা পরিষদের অন্য নেতাকর্মীরা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬