ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে স্থানীয়দের

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেকের উদ্যোগে চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চর রসুলপুর আলোকিত নুরানী মাদ্রাসাগামী সড়কের চর কুমারের বস এলাকায় বাচ্চুর বাড়ির নিকটে সেতুটি নির্মাণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা খাল পারাপারে চরম দুর্ভোগের শিকার ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, পথচারী ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সেতুটি চালু হওয়ায় চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর রসুলপুর আলোকিত নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। পাশাপাশি স্থানীয় শত শত মানুষের দৈনন্দিন চলাচলেও স্বস্তি ফিরেছে।

এলাকাবাসী জানান, আকারে ছোট হলেও সেতুটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সেতু নির্মাণ করায় তারা ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেন, “জনগণের ভোগান্তি কমানোই আমাদের অগ্রাধিকার। ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের প্রত্যাশা, ঘোগাদহ ইউনিয়নের অন্যান্য এলাকাতেও জনস্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও কমে আসে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে স্থানীয়দের

আপডেট সময় : ০৮:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬