ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে প্রস্তুতিমূলক সভা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ, সাংবাদিক জাফর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “আজকে যার জন্য এই আলোচনা সভা, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর জন্ম ও ওফাত দিবস পালন আরও জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল। আসুন, এ দিবস উপলক্ষে আমরা রাসুল (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে পারিবারিক ও সামাজিকভাবে তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গঠন করি।”

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত। তাঁর জীবন ও আদর্শে রয়েছে ন্যায়, শান্তি, মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য শিক্ষা। সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানান।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬