কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট ছাড়া পশু জবাই করায় এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলার আক্তার।
অভিযানকালে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম( ফুলবাড়ি) উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক মিয়া 



















