ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় যুব শক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

একটি সুন্দর ও সুশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বর্ণাঢ্য এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই ২০২৬, রোজ শুক্রবার বাদ আছর ‘জাতীয় যুব শক্তি ও ছাত্রশক্তি, ফুলবাড়ী উপজেলা শাখা’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এবং “যে জাতি মাদকের সাথে আপোষ করে, তাদের ভবিষ্যৎ কবর থেকে শুরু হয়”—এই স্লোগান ও সচেতনতামূলক বার্তা নিয়ে এলাকার সর্বস্তরের যুবক ও ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটি সুস্থ, সুন্দর ও মেধাবী সমাজ গড়ে তুলতে হলে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে হবে। বক্তারা যুবসমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর ভূমিকা রাখার অনুরোধ করেন।

​উক্ত মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশে জাতীয় যুব শক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় যুব শক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬