ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা উন্নয়নে কাজ চলছে: ডা. নীলরতন দেব

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনবল সংকট মোকাবিলা এবং ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে কথা বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলরতন দেব।
তিনি বলেন, “হাসপাতালে আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। রোগীদের জন্য পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কিছু জনবল সংকট থাকলেও বিদ্যমান জনবল দিয়ে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।”
ডা. নীলরতন দেব আরও বলেন, “বর্তমান সরকারের স্বাস্থ্যখাত উন্নয়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি পাবে, নতুন অবকাঠামো ও সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।”
তিনি আরও বলেন, “সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় সাধারণ মানুষ মাত্র ৩ টাকার টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। জনগণের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও হাসপাতালের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা উন্নয়নে কাজ চলছে: ডা. নীলরতন দেব

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬