ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে অষ্টগ্রামে ধান বোঝাই নৌকাডুবি: হাওরে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ঈমান মিয়া (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার ( ১৩ মে) বিকেলে উপজেলার আদমপুর কালনী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবক উপজেলার নূরপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে কয়েকজন শ্রমিক হাওর থেকে বোরো ধান কেটে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায় । এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঈমান মিয়া পানির স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে । হাওরে ধান কাটার মৌসুমে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আবু রায়হান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

কিশোরগঞ্জে অষ্টগ্রামে ধান বোঝাই নৌকাডুবি: হাওরে যুবক নিখোঁজ

আপডেট সময় : ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬