ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আখতার সাময়িক বরখাস্ত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে নারী বন্দী রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এবার মহিলা কারাগারের জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আখতারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তর থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে একই অভিযোগে তিনজন মেট্রন ও চারজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বরখাস্ত হওয়া মেট্রনরা হলেন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
সুউচ্চ দেয়াল টপকে পালিয়ে যাওয়ার পর ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।
আসামী রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন। রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আখতার সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৮:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬