রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক কে জেলার শেষ্ঠ চেয়ারম্যান দাবি করে সংবাদ প্রকাশ হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
গত ১২জুলাই ২০২৬ বিশ্ব জনসংখ্যা দিবসের পরিবার পরিকল্পনা বিভাগের নিয়মিত বাৎসরিক প্রোগ্রামের আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে প্রথম হয় মদাপুর ইউনিয়ন পরিষদ।
মদাপুরে ইউনিয়নে মডেল পরিবার কল্যান কেন্দ্র সারা বছরে ইউনিয়নের রিপোর্টে ডেলিভারি সেবা, গর্ভকালীন সেবা, শিশু পরিচর্যা, কিশোর কিশোরী সেবা অন্যান্য ইউনিয়ন থেকে বেশি হয়েছে।
তাছাড়া শ্রেষ্ঠ পরিদর্শিকা হিসেবে পুরষ্কার পেয়েছে সাজেদা খাতুন। অনুষ্ঠানে মদাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করে প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক সংবাদপত্রে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সংক্রান্ত সংবাদ প্রচারিত হয় যেখানে উক্ত চেয়ারম্যানকে শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করা হয়।
কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর বলেন
মদন কুমার প্রামাণিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে পুরষ্কার গ্রহণ করেন, শ্রেষ্ঠ ব্যক্তি বা চেয়ারম্যান হিসেবে নয়।
তিনি বলেন তাকে শেষ্ঠ চেয়ারম্যান দাবি করে যে সংবাদটি উপস্থাপন করা হয়েছে সেটা মোটেও সঠিক নয়।
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার 



















