ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ

রাজবাড়ীর কালুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বুশরা বিনতে জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, যুব উন্নয়ন অফিসার আতাহার আলী, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, মেডিকেল অফিসার এম সি এইচ এফ পি ডাঃ বুলবুল আহমেদ, শিক্ষা অফিসার মিজানুর রহমান ,মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও গৌরবময় সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬