ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মো মামুনুর রহমান। শনিবার ৪ জুলাই তিনি এই পরিদর্শন করেন।
সিভিল সার্জন সকালে পরিদর্শনের শুরুতেই ইমারজেন্সি রুমসহ আউটডোরের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন ও ডাক্তারদের সাথে কথা বলেন। আউটডোর পরিদর্শন শেষে হাসপাতালের ডাইনিং এর খাবার দেখেন ও সন্তুষ্টি প্রকাশ করেন। ইনডোর রোগীদের সেবার মান ও ওষুধ সরবরাহ নিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং পরামর্শ মুলক দিকনির্দেশনা দেন। যাতে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পায়। পরবর্তীতে হাসপাতালের স্টাফদের বায়োমেট্রিক হাজিরা দেখে সিভিল সার্জন সন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি হাসপাতালের বিল্ডিং এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে আগাছা ও ময়লা জমা পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। হাসপাতালের ভিজিটের সময় সিভিল সার্জনের সাথে সম্মানিত ইউএইচএফপিও ডা. রেজওয়ানা রশিদ, আরএমও ডা. মুনমুন এবং স্ট্যাটাসিয়ান নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
পরে সিভিল সার্জন কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল এবং কালিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল পরিদর্শন করেন।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

আপডেট সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬