ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে “আরসিআরসি মুভমেন্ট ও বেসিক ফার্স্ট এইড” বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২০ জুন ) সকালে কালিয়াকৈর অফিসার্স ক্লাবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সচিব এ.এম. আশরাফ হোসেন তুলু।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মানবসেবামূলক কাজে আরও দক্ষ ও সচেতন করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ২২ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালিয়াকৈরে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬