চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা এম তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন থেকে একটি ধ/র্ষ/ণ মামলা দায়ের করেছিলেন তার চেয়ে ৯ বছরের বড় এক নারী। ডিএনএ পরীক্ষায় ধ/র্ষ/ণে/র প্রমাণ পাওয়ার পর তরিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে দুই পরিবারের সমঝোতায় তরিকুল বিয়েতে রাজি হলে আদালতের অনুমতি সাপেক্ষে আজ বিকেলে জেলগেটেই কাজী ডেকে তাদের বিয়ে ও মালাবদল সম্পন্ন হয়।
এ সময় উভয়পক্ষের বাবা-মা এবং কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার পরবর্তী তারিখে আদালতে বিয়ের কাবিননামা দাখিল করলে তরিকুল জামিন পেতে পারেন। আইন ও সম্পর্কের এমন জটিল সমীকরণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




















