ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলা, মাথায় গুরুতর আঘাত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার মাথা ফেটে গুরুতর রক্তপাত হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২০ জুন ২০২৬ শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের পাশের গলিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এলাকার কয়েকজন অবৈধ দোকানদার ও মাদকসেবী সামান্য কথাকাটাকাটির জেরে সংঘবদ্ধ হয়ে চিত্র সাংবাদিক রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রুবেলকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। হামলার সময় স্থানীয় লোকজন ও আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।

পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারওয়ান বাজারের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দোকানপাট ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর আঘাত।

সাংবাদিক নেতারা আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবাধে মাদকসেবন ও অবৈধ দখলদারদের দৌরাত্ম্য উদ্বেগজনক। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কারওয়ান বাজারে ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রুবেলের ওপর হামলা, মাথায় গুরুতর আঘাত

আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬