ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাও গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ জুন বিকেলে কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়
“মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে স্থানীয় এলাকাবাসী।
এ উপলক্ষে বিকেলে কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন শেষে মাদক কারবারিদের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কামারগাঁও থেকে সালদৈ এবং ঘাগটিয়া চালা, আড়াল গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সমাবেশে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো: মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাবেক সেনা সদস্য মো: তারিকুল হাসান নাজির (টিটু), জামায়াতের মো: জহিরুল ইসলাম ও মো: আবুল কাশেম, মো: রহমাতুল্লাহ, প্রতিভা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন তারেক, মো: মাসুদুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম পারভেজ, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কামারগাঁও এর প্রতিষ্ঠাতা মো: রাজ্জাক মুন্সী, গাজীপুর জজকোর্টের আইনজীবী মো: রবিন, মো: জহিরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, আতিফ ইলেকট্রনিক্সের পরিচালক আজিজুল হক, মো: আরিফ হোসেন মো: সাদিরসহ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। এছাড়াও মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কাপাসিয়ায় মাদকবিরোধী মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬