লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার প্রবাসে থেকেও যার প্রাণ পড়ে থাকে নিজ গ্রামের মানুষের জন্য। দুঃসময়ের পরীক্ষিত বন্ধু, গরিব-দুঃখীর আস্থার ঠিকানা। সেই মানবিক নেতা মোহাম্মদ ফরিদউদ্দিন এবার দায়িত্ব পেলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার জাতিবাদী প্রবাসী ফোরামের সভাপতির।
দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে তিনি শুধু নিজের সংসারই চালাননি, গ্রামের মানুষের সুখ-দুঃখের সাথী হয়েছেন। দলীয় বিভিন্ন প্রোগ্রামে অর্থ যোগান থেকে শুরু করে নেতা-কর্মীদের যেকোনো প্রয়োজনে সবার আগে পাশে দাঁড়াতেন তিনি।
শুধু তাই নয়, কমলনগরের প্রতিটি উপজেলা পর্যায়ের মানবিক সংগঠনের পাশেও থাকতেন ফরিদউদ্দিন। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে গরিব-দুঃখী মানুষদের ঈদে কাপড়-চোপড়, সেমাই-চিনি বিতরণ করতেন। শীত আসলে গরিবদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতা দিতেন।
বিদেশে যারা নতুন যেতেন, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করতেন। আবার যারা পবিত্র হজ পালনে যেতেন, তাদের পাশেও থাকতেন একজন অভিভাবকের মতো।
তার এই ত্যাগ ও নিঃস্বার্থ সেবার স্বীকৃতি মিলতেই মাঠ পর্যায়ের নেতা-কর্মী, সাধারণ সদস্য এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই উচ্ছ্বসিত। সবাই বলছেন, এমন একজন মানবিক মানুষই পারেন প্রবাসী গ্রামের নেতৃত্ব দিয়ে সবাইকে একসাথে রাখতে।
নতুন দায়িত্ব পেয়ে ফরিদউদ্দিন গ্রামবাসী ও দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে আরও বেশি মানবসেবা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মোঃ হাসান হাওলাদার,স্টাফ রিপোর্টার। 



















