নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার প্রখ্যাত কবি রওশন ইজদানীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজনের অংশ হিসেবে ছিল কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
মূল অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক আমিরুল ইসলাম।
স্মৃতিচারণ ও আলোচনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কবির জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তাঁর দৌহিত্রী ও শিক্ষিকা রোকেয়া ইজদানী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন লিটন,বিদ্যাবল্লভ গ্রামের নজরুল ইসলাম,ইদ্রিস ফকির,শিক্ষক রঞ্জন চন্দ্র দাস, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব বাবুল,রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজীদসহ আরও অনেকেই।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় দলীয় ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক দর্শক-শ্রোতারা উপস্থিত থেকে প্রখ্যাত এই কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদান নিয়ে স্মৃতিচারণ করেন।
বক্তরা জানান, কবি রওশন ইজদানীর অসমাপ্ত লেখনীগুলো বাংলা একাডেমির মাধ্যমে প্রকাশের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি। তারা আরও বলেন,এই প্রক্রিয়াটি যেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়, সেই আহ্বানও জানানো হয়।
এ ছাড়া, মহান জাতীয় সংসদে কবি রওশন ইজদানীর নাম ও তাঁর অবদান তুলে ধরার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত বক্তা ও এলাকাবাসী।
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টাস 



















