কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সড়কে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ইনানী মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় রাসেলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। জখম আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে রাসেলের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে
কক্সবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: গুরুতর আহত রাসেল চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ - আপডেট সময় : ০৫:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















