হারিয়ে যাওয়া প্রিয় ও শখের মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কিন্তু কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার নিরলস প্রচেষ্টায় সেই হারিয়ে যাওয়া ফোনগুলো আবার ফিরে পেলেন প্রকৃত মালিকেরা।
আজ ২৫ জুলাই ২০২৬ খ্রিঃ (শনিবার) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার।
কক্সবাজার জেলা পুলিশ সূত্রের জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে নাগরিকদের মোবাইল ফোন হারিয়ে যায়। ভুক্তভোগী সাধারণ নাগরিকেরা জেলা পুলিশের দ্বারস্থ হন এবং নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযানে নামে। তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় আইফোনসহ (iPhone) বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হয়।
হারিয়ে যাওয়া ফোনটি এতদিন পর অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ভুক্তভোগী নাগরিকেরা গভীর সন্তোষ ও জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের সেবা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকৃত মালিকদের ফোন সংগ্রহের বিশেষ অনুরোধ:
উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা অনেক জিডিতে প্রদত্ত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ থাকায় জেলা পুলিশের পক্ষে সরাসরি প্রকৃত মালিকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমতাবস্থায়, নিচে উল্লেখিত তালিকা ও আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে প্রকৃত মালিকদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (NID) ও ফোন ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো) সহ কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উদ্ধারকৃত ফোন ও আইএমইআই (IMEI) নম্বরসমূহ:
১. iPhone 11 Pro Max — 353913100765632
২. Vivo Y16 — 869575068480871
৩. Tecno — 3530032261712326
৪. Vivo Y16 — 869575067720798
৫. Itel S24 — 353033140006069
৬. Infinix Hot 40i — 354103342911165
৭. Redmi A3 — 866333071840282
৮. Galaxy M14 — 353927348404952
৯. Vivo V18 — 862603075480754
১০. Oppo F19 Pro — 863304051250951
১১. Vivo Y16 — 869575062732970
১২. Vivo Y21 — 868126062449453
১৩. N20 SE — 861484069276495
১৪. Vivo Y21 — 868126066035753
১৫. Vivo Y15s — 862487057732915
১৬. Honor 50 — 866955052348917
১৭. Realme C33 — 869383062088539
১৮. Vivo Y17s — 866183068462776
১৯. Oppo A15s — 863259053549133
২০. Vivo Y16 — 869575063989850
২১. Tecno Spark — 355995792075741
২২. Tecno Pop 5 — 351387532406267
২৩. Vivo Y20 — 868241057167398
২৪. Realme C51 — 868009061779452
২৫. Vivo — 869575064043236
২৬. Vivo Y02 — 964377066986636
২৭. Redmi 14 — 868208071900542
যোগাযোগের ঠিকানা:
আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















