ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে দেড় কিলোমিটার সড়ক সংস্কার

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দীর্ঘদিনের বেহাল তাজপুর-নাগেরকোনা সড়কের আওলী থেকে পালপাড়া মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশ সংস্কার করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. অলিউর রহমানের অর্থায়নে এ সংস্কারকাজ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে
তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানের তত্ত্বাবধানে তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আং শহীদ সংস্কারকাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,থানা বিএনপি কার্যকরী সদস্য শাহ রুবেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঙ্গুর মিয়া,জুনেদ আহমদ,ইউপি ছাত্রদলের সহ সভাপতি খালেদুর রহমান রাজু,যবদল নেতা আলাল আহমদ,ইকবাল আহমদ প্রমুখ।
তাজপুর-নাগেরকোনা সড়কটি ইউনিয়নের অন্যতম প্রধান সড়ক। সড়কটি নতুন করে সংস্কারের জন্য ইতোমধ্যে অনুমোদন হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে পড়ে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি ও কাদা জমে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এর আগে স্থানীয় একটি সংগঠন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একই সড়কের কিছু অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছিল।

এ অবস্থায় আওলী থেকে পালপাড়া মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বেহাল অংশ সংস্কারে এগিয়ে আসেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. অলিউর রহমান। তার অর্থায়নে এবং যুবদলনেতা আলী হাসানের তত্ত্বাবধানে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কবির আহমদ জানান,দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ দুর্ভোগে ছিলেন। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রবাসী নেতা মো. অলিউর রহমানের অর্থায়নে সড়কটির জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ীভাবে সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত এ উদ্যোগ মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি দেবে।

তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আং শহীদ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে সড়কটির স্থায়ী সমাধানের জন্য দ্রুত অনুমোদিত সংস্কারকাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

তাজপুর ইউনিয়নের প্রশাসক এম সাইফুল ইসলাম তালুকদার বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত রয়েছে ইউনিয়ন প্রশাসন। স্থানীয়ভাবে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়ায় মানুষের সাময়িক দুর্ভোগ কমবে। অনুমোদিত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে দেড় কিলোমিটার সড়ক সংস্কার

আপডেট সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬