ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ওসমানীনগরে পাওয়ার টিলারের ইঞ্জিন চুরি: গণপিটুনি দিয়ে ৩ চোরকে পুলিশে সোপর্দ

সিলেটের ওসমানীনগরে কৃষকের ফসলি জমি চাষের একমাত্র সম্বল পাওয়ার টিলারের ইঞ্জিন চুরির ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। চুরির বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ওসমানীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
​আটককৃত ব্যক্তিরা হলেন— উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়নের সোনাতিতা (ফকিরপাড়া) গ্রামের লিটন মিয়া (২২), আলী নূর (২৬) ও আকবর হোসেন (২৭)। ঘটনার সাথে জড়িত ইমন (৩২)
নামের আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন।

​ গত ১৫ জুন বিকেলে উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লাহ গ্রামের কৃষক আব্দুর রহমান (৫৫) প্রতিদিনের মতো নিজের পাওয়ার টিলার দিয়ে জমি চাষ শেষ করেন। এরপর উপজেলার শিশু পল্লীর দক্ষিণ পাশে একটি জমিতে পাওয়ার টিলারটি রেখে বাড়ি চলে যান। পরদিন ১৬ জুন সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান যে, পাওয়ার টিলারের প্রায় ৪৬,৫০০ টাকা মূল্যের ইঞ্জিনটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

​ইঞ্জিনটি চুরির পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
গত ২০ জুন তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, সোনাতিতা গ্রামের আকবর হোসেন একটি ব্যবহৃত পাওয়ার টিলারের ইঞ্জিন বিক্রি করার চেষ্টা করছেন।
​খবর পেয়ে কৃষক আব্দুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীকে সাথে নিয়ে আকবরের বাড়িতে যান। প্রথমে আকবর ঘরের দরজা বন্ধ করে চুরির বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে গ্রামবাসীদের উপস্থিতিতে ঘরের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতর থেকে চুরি হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হয় এবং চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে ফেলা হয়।
​গণধোলাই ও পুলিশে সোপর্দ
​ইঞ্জিন উদ্ধারের পর উত্তেজিত গ্রামবাসী চোরচক্রের সদস্যদের উত্তম-মধ্যম (গণপিটুনি) দেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা চারজন মিলে ইঞ্জিনটি চুরি করেছে বলে সবার সামনে স্বীকার করে। পরবর্তীতে ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
​ পুলিশ পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

​ওসমানীনগরে পাওয়ার টিলারের ইঞ্জিন চুরি: গণপিটুনি দিয়ে ৩ চোরকে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬