মোগল বাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী ২ নং হোছনাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেছেন মোগল বাড়ির কৃতী সন্তান ও সাবেক তিনবারের চেয়ারম্যান মির্জা নাজিমু উদ্দিন খোকন।
সম্প্রতি নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রয়োজন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ ও মুরুব্বিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের, রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের ওসমান গনি, হোছনাবাদ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মো. মুছাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিরা।
সভায় বক্তারা হোছনাবাদ ইউনিয়নের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা নাজিমু উদ্দিন খোকন। বিশেষ করে মোগল বাড়ির ইতিহাস, ঐতিহ্য ও এলাকার সঙ্গে এর দীর্ঘদিনের সম্পৃক্ততা নিয়ে তিনি বিস্তারিত কথা বলেন।
তিনি বলেন, মোগল বাড়ি শুধু একটি পরিবারের পরিচয় নয়; এর সঙ্গে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও মুরুব্বিরা এলাকার উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















