চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন।
র্যালির পূর্বে গোচরা হাফেজ টাওয়ার চত্বরে স্থানীয় জনগণ ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সার্কেলের এসপি বেলায়েত হোসেন, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন, বিএনপির প্রবীণ নেতা নেজাম উদ্দীন চৌধুরী এবং
পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু ,রাঙ্গুনিয়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা পারভেজ মোশারফ সহ রাজনৈতিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই সময় এসপি বেলায়েত হোসেন – মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। তরুণ ও যুব সমাজকে অগ্রাধিকার ভূমিকা পালনের আহবান জানান।
রাঙ্গুনিয়া ওমর ফারুক 



















