খুলনার বটিয়াঘাটায় স্টাডি হাউজ কোচিং সেন্টারের আয়োজনে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় বিশ্বরোড মোড়ের মৃধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফারুক হোসেন সদস্য সচিব বটিয়াঘাটা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন খান ও আবুল কাশেম খান।
অনুষ্ঠানে জানানো হয়, স্টাডি হাউজ কোচিং সেন্টার থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট ৭ জন শিক্ষার্থী এ+ (A+) অর্জন করেছে। তাদের সাফল্যে কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টাডি হাউজ কোচিং সেন্টারের পরিচালক সৈয়দ সাজ্জাত শাওন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্টাডি হাউজ কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, এসএসসি-২০২৬ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
-
বটিয়াঘাটা প্রতিনিধি: - আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 48
জনপ্রিয় সংবাদ




















