স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নীলফামারীর উদ্যোগে বদলিজনিত বিদায় ও নবযোগদানকারী কর্মকর্তাদের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৬ জুলাই) বিকেল ৩টায় এলজিইডি নীলফামারী কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায় জানানো হয় নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ এবং উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানাকে।
একই অনুষ্ঠানে নবযোগদান উপলক্ষে নির্বাহী প্রকৌশলী মো. শামীম আখতার, সিনিয়র সহকারী প্রকৌশলী সামিন সারার ফুয়াদ এবং উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এলজিইডি নীলফামারীতে বদলিজনিত বিদায় ও নবাগতদের বরণ
-
মোঃ মোকলেছুর রহমান, স্টাফ রিপোর্টার নীলফামারী, - আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















