। জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মো. আবদুল গনি, সদস্য মো. আরিফুর রহমান সাগর, মো. রাব্বী ঢালী ও বোরহান সাইফ এবং আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মো. রায়হান খান।
এ সময় অতিথিরা মাদক, জুয়া, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও সবুজ সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
ছবির ক্যাপশন: এতিম ছাত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করছেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার মো রাব্বি ঢালী । জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মো. আবদুল গনি, সদস্য মো. আরিফুর রহমান সাগর, মো. রাব্বী ঢালী ও বোরহান সাইফ এবং আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মো. রায়হান খান।
এ সময় অতিথিরা মাদক, জুয়া, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও সবুজ সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সচেতন হতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
ছবির ক্যাপশন: এতিম ছাত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করছেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার মো রাব্বি ঢালী 