ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একতা ও জনকল্যাণের প্রত্যয়ে ত্রিশাল সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ

ময়মনসিংহে বসবাসরত ত্রিশালবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে ‘ত্রিশাল সমিতি, ময়মনসিংহ’-এর নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ত্রিশাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবী ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল সমিতির সভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ এবং ময়মনসিংহ ট্রমা সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক ডা. মো. মতিউর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ত্রিশাল সমিতি হবে সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি সংগঠনের সব সদস্যকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম খোকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাদের অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ত্রিশালের মানুষের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে আমার এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি, ত্রিশাল সমিতি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে একটি আদর্শ ও সেবাধর্মী সামাজিক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”

অনুষ্ঠানে সমিতির উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা ঐক্য, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সমিতির নেতৃবৃন্দ ময়মনসিংহে বসবাসরত ত্রিশালবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ত্রিশাল সমিতিকে একটি শক্তিশালী, জনসম্পৃক্ত ও কল্যাণমুখী সামাজিক সংগঠনে পরিণত করা হবে।

শপথ গ্রহণ শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে এক যৌথ বার্তায় বলা হয়, “ঐক্য, সম্প্রীতি ও মানবসেবার আদর্শকে ধারণ করে আমরা ত্রিশালের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ত্রিশাল সমিতি সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রেখে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

একতা ও জনকল্যাণের প্রত্যয়ে ত্রিশাল সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ

আপডেট সময় : ১২:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬