ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে সাংবাদিক জোবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনার আল্টিমেটাম

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম-কেসি রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি ও রাশিদুল ইসলাম রাশেদ ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামজিদ তুরাগ ,সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকার কর্মী ও রুকাইয়া আক্তার রুপা।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরে সাংবাদিক জোবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনার আল্টিমেটাম

আপডেট সময় : ১১:৪২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬