ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক হাবিবুল্লাহ উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলা পাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় শিক্ষকতা করেন।

পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শিশুটির মা জানান, বুধবার (১২ আগস্ট) ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।

এরপর শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা থেকে শিক্ষক হাবিবুল্লাহকে আটক করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরে মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

আপডেট সময় : ০১:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬