ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য বিভাগের অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য অধিদপ্তরের একটি টিম অংশ নেয়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এ সময় সংশ্লিষ্ট দোকানদারকে ভবিষ্যতে অবৈধ কারেন্ট জাল বিক্রয়, সংরক্ষণ কিংবা বাজারজাত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু হাটবাজারে দোকানে নয় সরেজমিনে মাঠ পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় তা গ্রহণের জন্য জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে একই মাসে গত ৭ জুলাই,২০২৬ইং এই দুর্গাপুর বাজারে পরিচালিত এ অভিযানে প্রতিবন্ধী মো. হারুন অর রশিদ পিতা: মৃত সেকেন্দার আলী, সরকারপাড়া, দুর্গাপুর এলাকার বাসিন্দাকে দুই বস্তা নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য বিভাগের অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬