কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তদারকিতে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল ৮:৩০ মিনিট থেকে ৯:০০ মিনিট পর্যন্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ স মিলপাড়া এলাকায় আসামির নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আঃ রাজ্জাক (৬০)। তিনি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ স মিলপাড়া এলাকার মৃত মুন্দির মন্ডলের ছেলে।
অভিযানে উদ্ধারকৃত আলামত হিসেবে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক নির্মূলে মাঠ পর্যায়ে পরিদর্শক ও কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টরা জানান, উপ-পরিচালক আসলাম হোসেনের কঠোর অবস্থান ও নিয়মিত তদারকির কারণে কুষ্টিয়াজুড়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপ-পরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান পরিদর্শকদের তৎপরতায় ৪ কেজি গাঁজাসহ আটক ১
-
রাজু আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি :- দৈনিক বাংলার সংবাদ
- আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- 81
উপ-পরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান পরিদর্শকদের তৎপরতায় ৪ কেজি গাঁজাসহ আটক ১
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















