পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সবচেয়ে বড় পানিওড়া গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি বহুদিন ধরে বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পড়েছেন প্রায় দুই হাজার বাসিন্দা এবং ভোটারের প্রায় সংখ্যা ৭০০ থেকে ৮০০ জনের মত। বর্ষা মৌসুমে সড়কটি কাঁদাও জলাবদ্ধতায় চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক,রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
১১ ই জুলাই ২০২৬ শনিবার সকাল ৯ টায় রাস্তার এরকম দৃশ্যটি ছবি তোলা হয়। গ্রামের কাঁচা সড়কটি কাদায় এতটাই পিচ্ছিল হয়ে পড়েছে যে পায়ে হেঁটে চলাচল করলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়কের দুই পাশে পানি জমে থাকায় বিকল্প পথও নেই।
এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে সড়কটির সংস্কার করা হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। কৃষি পণ্য বাজারে নেওয়া, স্কুল- কলেজগামী শিক্ষার্থীদের অসুস্থ রোগীদের হাসপাতলে পৌঁছনো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আমির হোসেন নামে একজন গ্রামবাসি বলেন , এটি আমাদের একমাত্র চলাচলের রাস্তা। সামান্য বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে যায়। প্রতিদিনই মানুষ পড়ে গিয়ে আহত হচ্ছে। দ্রুতরাস্তা সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে ।
স্থানীয় কৃষক আবুল কালাম আজাদ জানান, ধান সহ বিভিন্ন কৃষি পণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ ও সময় লাগছে। অনেক সময় যানবাহন প্রবেশ করতে না পারায় উৎপাদিত ফসল পরিবহন ও সমস্যা হচ্ছে।
কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলেন, উপজেলা প্রশাসন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সড়কটির সমস্যার বিষয়টি অবগত আছেন। বরাদ্দ পাওয়ার সাপেক্ষে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে এবং ঊর্ধ্বতন নজরে আনা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পানিওড়া গ্রামের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ দীর্ঘদিন সংস্কার না হওয়া খুবই দুঃখজনক। তারা দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ২০২৬ সালে এসে বাংলাদেশের গ্রামীনের জনপদ এতো উন্নয়ন হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এর বিন্দুমাত্র উন্নতির ছোঁয়া এই এলাকার সড়ক উন্নয়নে একটুও ছোঁইতে পারেনি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত টেকসই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সড়কটির সংস্কার করে এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















