ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর রাঙ্গুনিয়ায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজারো আসে কানের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ, উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহযোগিতায় আয়োজিত এ জুলুসে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
সকালে মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুসটি শুরু হয়। এর আগে হযরত হোসাইন শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন অংশগ্রহণকারীরা।
পরে জুলুসটি মরিয়মনগর চৌমুহনী, গাবতল, আলমশাহপাড়া, ধামাইরহাট, রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের গাবতল, রানীরহাট, রাজারহাট, পারুয়া, ঘাটচেক-কাপ্তাই সড়ক, চন্দ্রঘোনা লিচুবাগান, ইকোপার্ক ও নিশ্চিন্তাপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, জুলুসে চার শতাধিক মোটরসাইকেল, তিন শতাধিক সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিরা অংশ নেন। পুরো জুলুসজুড়ে নাতে রাসূল (দ.) পরিবেশন এবং কালেমা খচিত পতাকা বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
জুলুসে ছদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. এটিএম লিয়াকত আলী আলকাদেরী।
জুলুস শেষে মাদ্রাসা মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি মুজিবুর রহমান সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মামুনুর ইসলাম ও অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ গোফরান।
প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. এটিএম লিয়াকত আলী আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, উত্তর জেলা গাউসিয়া কমিটির সমাজসেবা সম্পাদক মির্জা ফজলুল কাদের, নির্বাহী সদস্য লোকমান কোম্পানী, শাহজাদা হাফেজ নঈম উদ্দিন ভান্ডারী ও মির্জা ওমরা মিঞা।
জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক প্রধান এইচ এম তারেক হোসাইন, মুহাম্মদ দিদারুল আলম, জাহাঙ্গীর আলম মেম্বার ও মিডিয়া প্রধান এইচ এম শহীদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জুলুস বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (দ.)-এর শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা এবং সুন্নি আকিদার প্রচারের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উত্তর রাঙ্গুনিয়ায় ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজারো আসে কানের ঢল

আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬