ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর পোমরা হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৫১ নম্বর হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামকে সভাপতি এবং পোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুরকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুনিরুজ্জামান চৌধুরী।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এসএম আব্দুল কাদের, জমিদাতা আবুল হাসেম চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রেখা সুলতানা এবং অভিভাবক সদস্য জাফর আহমদ, সাগর দেবনাথ, ইয়াসমিন আক্তার, পারভীন আক্তার ও লাকি আক্তার।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, “বিদ্যালয় শুধু পাঠ্যবই পড়ানোর প্রতিষ্ঠান নয়; শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আমরা গুরুত্ব দেব। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রাণী গোপ নবগঠিত কমিটির অনুমোদন দেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উত্তর পোমরা হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৬:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬