ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা দিয়াবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাওয়ালী ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও রাসূল (সা.)-এর জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীস্থ ভার্সিটি এডমিশন হোম ‘আইসোলেশন এডমিশন হোম’-এ এক বিশেষ কাওয়ালী ও গজল সন্ধ্যার আয়োজন করা হয়। গত ২৬ আগস্ট বাদ এশা প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’র পরিবেশনা। নবীর শানে গজল ও কাওয়ালী পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পী আব্দুল্লাহ আল মাহি, তাসনিম, তালহা জুবায়ের, মিরাজ ইবনে মামুন, আশিক এবং আবরার ফয়সাল। এছাড়াও অনুষ্ঠানে গজল পরিবেশন করেন নিয়াজ মাহমুদ সাকিব ও আতাউল্লাহ আফফান।

​গজল ও সঙ্গীতের পাশাপাশি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের আয়োজনও ছিল। এতে নিজেদের লেখা কবিতা পাঠ করেন আইসোলেশন এডমিশন হোমের পরিচালক কামরান আহমেদ এবং প্রতিষ্ঠানটির অফিস সেক্রেটারি আতাউল্লাহ আফফান।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আতাউল্লাহ আফফান। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ঐতিহ্যবাহী বাতাসা ও মুড়ি বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উত্তরা দিয়াবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাওয়ালী ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬