ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ শিক্ষাকে ভবিষ্যৎ কর্ম বাজার উপযোগী করতে গবেষণা জরুরিঃ প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফুর রহমান

পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চতুর্থ শিল্প বিপ্লব এবং দ্রুত বদলে যাওয়া শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক ও বাস্তবমুখী করার তাগিদ উঠে এসেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজ-এ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায়। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা কার্যক্রম নিয়ে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়—এখন সময় দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করার।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করতে হবে। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম, দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। এ ধরনের গবেষণা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় জানানো হয়, ইউনিসেফ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড (CPL) বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, কর্মসংস্থান উপযোগিতা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়নে “বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ প্রস্তুতি এবং প্রতিক্রিয়াশীলতা মূল্যায়নের জন্য সম্ভাব্যতা অধ্যয়ন” শীর্ষক গবেষণা পরিচালনা করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাহমিদা শবনম, শফিকুল ইসলাম বেবু, আমিনুল ইসলাম রিজু, জেসমিন নাহার এবং নাজমুন নাহার বিউটি।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

উচ্চ শিক্ষাকে ভবিষ্যৎ কর্ম বাজার উপযোগী করতে গবেষণা জরুরিঃ প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফুর রহমান

আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬