কক্সবাজারের উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উনুমং-এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা মামলা, প্রভাবশালীদের পক্ষে পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন ও সাধারণ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর এহেন বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর দ্রুত প্রত্যাহার দাবি করে থানার সামনেই এক বিশাল মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন।
টাকার বিনিময়ে মিথ্যা মামলার অভিযোগ
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, এসআই উনুমং টাকার বিনিময়ে নিরপরাধ মানুষকে সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসাতে অত্যন্ত সিদ্ধহস্ত। অভিযোগ রয়েছে, প্রকৃত ঘটনা আড়াল করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি প্রভাবশালীদের পক্ষে কাল্পনিক ও মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে করে অনেক সাধারণ ও দরিদ্র মানুষ আইনি মারপ্যাঁচে পড়ে চরম হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।
মাদক কারবারিদের সাথে সখ্য
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকার ইয়াবা ও মাদক কারবারিদের সাথে এসআই উনুমং-এর গোপন সখ্য রয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের কমিশন নেওয়ার কারণে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, অথচ সাধারণ মানুষকে মাদকের মিথ্যা ভয় দেখিয়ে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জনমনে ক্ষোভ ও মানববন্ধনের ডাক
এসআই উনুমং-এর এসব অপকর্ম ও আপাদমস্তক দুর্নীতিবাজ আচরণের বিরুদ্ধে উখিয়ার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার গরিব ও মেহনতি মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে এবং থানার আইনি পরিবেশ ফিরিয়ে আনতে তাঁর অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে।
ইতিমধ্যেই বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁর অপসারণ চেয়ে উখিয়া থানার সামনেই এক বিশাল মানববন্ধনের আয়োজন করার জোর প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সচেতন মহল এই বিষয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















