ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া-টেকনাফে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী: ডেইলপাড়ায় ত্রাণ বিতরণ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে সাম্প্রতিক অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উখিয়া-টেকনাফ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। দুর্গত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
​এরই ধারাবাহিকতায় আজ জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অত্যন্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
​ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “কক্সবাজার জেলার বন্যা ও পাহাড়ি ঢলে পানিবন্দী কোনো মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। পানিবন্দী প্রতিটি মানুষের ঘরে ঘরে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের এই বিপদে আমি এবং আমার প্রশাসন দিনরাত ২৪ ঘণ্টা মাঠে আছি। ক্ষতিগ্রস্ত একটি পরিবারও পুনর্বাসন ও সহায়তা থেকে বঞ্চিত হবে না।”
​তিনি আরও জানান, উপদ্রুত এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
​ত্রাণ বিতরণকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকস্মিক এই দুর্যোগে সংসদ সদস্যকে সরাসরি পাশে পেয়ে এবং দ্রুত ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডেইলপাড়া গ্রামের বানভাসি ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উখিয়া-টেকনাফে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী: ডেইলপাড়ায় ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬