উখিয়া টিএন্ডটি এলাকার বন্ধ থাকা স্পেশালিস্ট হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। হাসপাতালটি পুরোদমে চালু হলে উখিয়া ও টেকনাফসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের এক অভাবনীয় সুযোগ পাবেন।
হাসপাতালটির বর্তমান সার্বিক অবস্থা, অবকাঠামো এবং প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্যের বিশেষ পরামর্শে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নেতৃত্বে উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা হাসপাতালটির বর্তমান হালনাগাদ পরিস্থিতি, সংস্কার কাজ এবং দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলো মাননীয় এমপি মহোদয়কে অবহিত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় অচিরেই হাসপাতালটি পুনরায় চালু হবে এবং এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা ঘটবে—ইনশাআল্লাহ।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















