ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উখিয়া কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের প্রতীক। তাঁর লেখনী ও সংগ্রাম আমাদের তরুণ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের মূল আদর্শ ছড়িয়ে দিতে উখিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং এত সুন্দর একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উখিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬