মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তিনি এমন সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আনসার নিয়োগ প্রক্রিয়া চালু করানের জন্য।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ১০ জন আনসার বাহিনীর সদস্য যোগদান করেছেন।তাদেরকে ফুলেল শুভেচ্ছা মাধ্যমে বরন করেন সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক, নার্সিংকর্মকর্তা,প্রধান অফিস সহকারী এবং হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। তাদের যোগদানে স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবেশ ও সেবার মান উন্নত হবে এই প্রত্যাশা করছে জনগণ। দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা মান খুব অনুন্নত, চিকিৎসা পরিবেশ মানসম্মত নয়, সরকার এই প্রকল্প মাধ্যমে কিছু টা হলে চিকিৎসা মান উন্নত হবে বলে আশা করছে ঈশ্বরগঞ্জ বাসী
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী নির্দেশে ১০জন আনসার বাহিনী যোগদান
-
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: - আপডেট সময় : ০৩:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















