পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মনোয়ার মৃধা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভাণ্ডারিয়া থানাধীন মিজান মার্কেট এলাকা থেকে মনোয়ার মৃধাকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকার চান্দে আলী মৃধার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আটক মনোয়ার মৃধাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
মোঃ সিফাতুল্লাহ ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ 



















