ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণার অভিযোগে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শাহাজুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা ছাড়াই তিনি আসন্ন পীরব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের কোনো রোডম্যাপ বা তফসিল ঘোষণা না করলেও তিনি গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা, বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন, লিফলেট ও পোস্টার বিতরণসহ নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে পীরব ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও প্রকাশ্য বিভেদ সৃষ্টি হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এছাড়া, মৌখিকভাবে সতর্ক করার পরও তিনি এসব কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

নোটিশে আগামী ৭ (সাত) দিনের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
নোটিশটি শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব স্বাক্ষর করেন। এর অনুলিপি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং অফিস কপিতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণার অভিযোগে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৭:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬