ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসি সদস্যের সঙ্গে ডুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল গতকাল সোমবার ২২ই জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কার্যালয়ে ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় উপাচার্য ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগসহ হিট প্রজেক্টের আওতাধীন ‘Teachers Training’, ‘Graduate Employability’ এবং ‘Skill Development’ সাব-কম্পোনেন্টসমূহের সার্বিক দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
সাক্ষাতকালে উপাচার্য বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক এক্সিলেন্স অর্জন, যুগোপযোগী গবেষণা এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে তাঁর সদয় দিকনির্দেশনা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা বিশেষভাবে ভূমিকা রাখবে। মাননীয় সদস্যের সুদীর্ঘ একাডেমিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব এই গুরুদায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতে এক অনন্য ভূমিকা রাখবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইউজিসির মাননীয় সদস্য মাননীয় উপাচার্যকে ডুয়েটের সুষ্ঠু একাডেমিক ও প্রশাসনিকসহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ইউজিসি সদস্যের সঙ্গে ডুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬