ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আহলে বায়াতের শিক্ষা হোক আগামী প্রজন্মের পথচলার প্রেরণা

ইসলামের সুমহান আদর্শ, পবিত্র আহলে বায়াতের মর্যাদা ও তাঁদের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আহলে বায়াতের গুরুত্ব: বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। আগামী ১২ জুলাই ২০২৬ (রবিবার) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের আয়োজক শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজার। আয়োজকরা জানান, বর্তমান সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় আহলে বায়াতের আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি আহলে বায়াতের মর্যাদা, তাঁদের জীবনাদর্শ এবং বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম, অধ্যক্ষ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা এবং মুফতি মানজুর হোসাইন খন্দকার, অধ্যক্ষ, আন-নূর সুন্নিয়া মডেল মাদরাসা, ঢাকা ও খতিব, আন-নূর জামে মসজিদ, বাসাবো, ঢাকা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আমির, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ ও পীর সাহেব, জৈনপুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসলামী ব্যক্তিত্ব শায়েখ সাইফুল আজম বাবর আল আজহারী, প্রেসিডেন্ট, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এবং খতিব, রাহমাতুল্লিল আলামিন জামে মসজিদ, স্ট্যামফোর্ড, যুক্তরাষ্ট্র। তিনি সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামের দাওয়াতি কার্যক্রম, মুসলিম সমাজের চ্যালেঞ্জ এবং ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাফিজ আলাউর রহমান টিপু, সভাপতি, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজার।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী আলোচনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আলোচনা সভার মাধ্যমে পবিত্র আহলে বায়াতের প্রতি ভালোবাসা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আহলে বায়াতের শিক্ষা হোক আগামী প্রজন্মের পথচলার প্রেরণা

আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬