কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল আসন্ন পৌরসভা নির্বাচনের বিষয় তিনি জানিয়েছেন, দলের মনোনয়ন পেলে মেয়র পদে নির্বাচন করবেন।
মঙ্গলবার বাংলার সংবাদ কুলাউড়াকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বদরুজ্জামান সজল বলেন, ‘জনগণের রায় আমি সবসময় মেনে নেব। জনগণ আমাকে পৌরসভায় দেখতে চাচ্ছেন বলেই আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে মনোনয়ন দেবে।’
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও সমর্থনকে সামনে রেখেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার প্রতি তিনি আস্থা রাখেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বদরুজ্জামান সজল বর্তমানে কুলাউড়া উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে তাঁর এ ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
মো: সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি মৌলভীবাজার 



















