সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দ্বিতীয় মেয়াদের নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাবৃন্দের উদ্যোগে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, প্রতিষ্ঠাতাবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংস্থাটির সম্মানিত উপদেষ্টা তফিকুল ইসলাম নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে উপদেষ্টা এস এম খেলাল-ই রব্বানী নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ কাওছার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহ আল আশেক মাহমুদ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বমোট ১২ জন কর্মকর্তা ও সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ তরিকুল ইসলাম নবগঠিত কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইসতিয়াক আহম্মেদ ইমন, ধামইরহাট, নওগাঁ 



















